শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন

3

শহীদ লিয়াকত স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় ২৭তম শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫ গত ১৫ নভেম্বর দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হয়। এবারের পরীক্ষায় ৯৪টি কেন্দ্রে ৩৮,১৮৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কেন্দ্রগুলো পরিদর্শনে সংসদ কর্তৃক গঠিত পরিদর্শন টিম জোনভিত্তিক কেন্দ্রসমূহ পরিদর্শন করেন- সংসদের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা এস এম ফরিদ উদ্দিন, অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন জুবাইর, ড. প্রফেসর আব্দুল্লাহ আল মারুফ, স ম হামেদ হোসাইন, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, এইচ.এম মুজিবুল হক শাকুর, অধ্যক্ষ এম এম ফখরুদ্দীন, অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন তৈয়্যবী, অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ, মাঈনুদ্দীন চৌধুরী হালিম, শাবি অধ্যাপক ড. এমদাদুল হক, ফেনী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার, চাঁদপুর জর্জকোর্টের আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট এমদাদুল হক পাটওয়ারী, অধ্যক্ষ মাওলানা কাজী আবদুল হান্নান, এ এস এম কাউছার, কাজী মুফিজুর রহমান, ইঞ্জিনিয়ার আরিফ উদ্দীন, ব্যাংকার কফিল উদ্দীন রানা, পরিচালক কাজী আহসানুল আলম, উপ-পরিচালক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন জাহেদ, কাজী জয়নাল আবেদীন, মাসুম বিল্লাহ, আব্দুল হামিদ, কুতুব উদ্দীন, শহীদুল ইসলাম, রাসেদুল ইসলাম রাসেল, মাওলানা মনছুর আলম, সচিব মাসরুর রহমান, এইচ এম ফোরকান উদ্দীন, ইসতিয়াক রাফি, মামুনুর রশীদ প্রমুখ।
১৫ জানুয়ারি দুপুর ২টায় পরীক্ষার ফলাফল www.liakat.org ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তি