শহীদ জিয়া দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন

2

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহব্বায়ক আবু সুফিয়ান বলেছেন, কৃষি বিপ্লবের মাধ্যমে খাদ্য উৎপাদন দ্বিগুণ করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সার ভর্তুকি, গ্রামীণ বিদ্যুতায়ন এবং ‘কাজের বিনিময়ে খাদ্য’ কর্মসূচির মাধ্যমে কৃষিখাতকে আরও শক্তিশালী করেছিলেন। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার গড়ে তোলা শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে আমাদের কৃষি খাত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃষকের হাত ধরে বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেছেন। সে কারণে কৃষি ও কৃষকের উন্নয়নে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে বিএনপি। কৃষকের হাত ধরেই সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি গড়ে তোলা হবে।
গতকাল রবিবার বিকালে ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কেবি আমান আলী রোড, বিএড কলেজ, ফুলতলা, ডিসি রোড, মৌসুমির মোড় ও বাকলিয়া এক্সেস রোড এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগকালে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ইব্রাহিম বাচ্চুর সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, মৎস্য বিষয়ক সম্পাদক মো. বকতেয়ার, সহ-যুব বিষয়ক সম্পাদক ইসমাঈল বাবুল, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নকীব উদ্দিন ভ‚ঁইয়া, নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, গিয়াস উদ্দিন ভ‚ঁইয়া, এমএ হামিদ।
বক্তব্য রাখেন নাজমুল হক নাজু, খালেদ সাইফুল্লাহ, ফোরকান হোসেন চৌধুরী, এসএম পারভেজ, খোরশেদ আলম, জাফল ইকবাল, ফরিদুল হক লিটন, আব্দুল মালেক, মো. আলমগীর, সাইফুল, সেলিম, নাছির উদ্দিন নাছিম, জাকির হোসেন, মো. জসিম, হামিদ হোসেন, গোলজার হোসেন, শাহাজাহান স্বপন, সাইফুল ইসলাম নিরব, মো. সুলতান, মো. মুরাদ, মো. আমির, মো. হিরু, সাদ্দামুল হক, হাসান ইমাম, মো. রানা, মো. মামুন, নাছের মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি