শহীদ অ্যাড. আলিফ স্মরণে লোহাগাড়ায় মাহ্ফিল আজ

1

লোহাগাড়া প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় শহীদ অ্যাড. সাইফুল ইসলাম আলিফের স্মরণে তাফসীরুল কুরআন মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বাদে যোহর ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য মাহ্ফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক)।
মাহ্ফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন মো. আসলাম চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক অ্যাড. হাসান আলী চৌধুরী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির অ্যাড. আনোয়ারুল আলম চৌধুরী।