শফি মুন্সী জামে মসজিদে ইয়াকুব সৈনিকের অনুদান

1

প্রবাসী ব্যবসায়ী ও সংযুক্ত আরব আমিরাতস্থ চট্টগ্রাম উন্নয়ন পরিষদ ইউএই এর প্রেসিডেন্ট ইয়াকুব সৈনিক নগরের চান্দগাঁও খলিফাপাড়া শফি মুন্সী জামে মসজিদে ১০ লাখ টাকা অনুদান প্রদান করেছেন। মসজিদটির স¤প্রসারণ, সংস্কার এবং ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এই বিশাল অনুদান সহায়ক হবে বলে মসজিদ কমিটি আশা করেন। ২৮ নভেম্বর খলিফা পাড়াবাসীর পক্ষ থেকে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইয়াকুব সৈনিককে এলাকাবাসীর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। খলিফাপাড়া মসজিদটি এলাকার অন্যতম ধর্মীয় ও সামাজিক কেন্দ্র হিসেবে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে আসছে। সংবর্ধনা শেষে নিজের অনুভ‚তি প্রকাশ করেন মোহাম্মদ ইয়াকুব সৈনিক। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুরুল হক মানিক ইয়াকুব সৈনিককে ‘প্রকৃত দানবীর’ হিসেবে আখ্যায়িত করেন। সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সেক্রেটারী কে এম জসিম উদ্দিন, ডা. সেলিম, ব্যবসায়ী সালেহ জহুর, মো. মহসিন প্রমুখ। বিজ্ঞপ্তি