লোহাগাড়া ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ঢালাই কাজের উদ্বোধন

3

লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়া ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের ৩নং স্ল্যাব ঢালাই কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে, যা বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করেছে। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ হানিফ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক অসীম কুমার দাস এবং প্রকৌশলী মিশকাতুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত অতিথিরা নির্মাণ কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও পরিবেশ উন্নয়নে এ উদ্যোগের প্রশংসা করেন। বিদ্যালয়ের শিক্ষা অনুরাগী মো. ওমর আলী নিজস্ব অর্থায়নে এ বিদ্যালয়ের প্রতিষ্ঠা করে অত্র এলাকায় শিক্ষা প্রসারে ভূমিকা রাখায় সকলেই তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
পাশাপাশি ভবনের কাজ যেন সুষ্ঠুভাবে ও নির্ধারিত সময়ে সম্পন্ন হয়, এ কামনায় করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।