লোহাগাড়া প্রতিনিধি
লোহাগাড়ায় জমির টপসয়েল কাটার দায়ে একটি স্কেভেটর জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার কলাউজান ৪নং ওয়ার্ডের করম আলী সিকদার পাড়া দরগাহ মুড়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্কেভেটরটি জব্দ করা হয়। অভিযানকালে লোহাগাড়া থানার এসআই এনায়েত হোসেন, উপজেলা পরিষদের সিএ ইলিয়াছ রুবেলসহ আনসার ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, কলাউজান ৪নং ওয়ার্ড করম আলী সিকদার পাড়া দরগাহ মুড়া এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি স্কেভেটর জব্দ করা হয়। তিনি বলেন, জমির টপসয়েল কেটে পরিবেশ এর ভারসাম্য নষ্ট করা হচ্ছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।











