রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীর সমর্থনে ছাত্র সমাবেশ চন্দ্রঘোনা লিচুবাগানে ২৯ নভেম্বর বিকালে অনুষ্ঠিত হয়েছে। চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন খোকা। প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আনছুর উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাকসুদুল হক চৌধুরী, যুগ্ম আহবায়ক পারভেজ মোশাররফ, মো. আইয়ুব, উত্তরজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ফারুকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী নাজিম উদ্দীন, পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদুল ইসলাম ইফাক, পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তাহনিয়াজ মোরশেদ তোহা, উপজেলা জিসাস’র সভাপতি মো. শহিদুল ইসলাম সোহেল প্রমুখ। ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি মো. শওকত আলী ও ক্রীড়া সম্পাদক মো. শওকত সাইমনের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিএস শোয়েব কাদের, মো. মোজাহের, আলী ইমরান, আলম শাহ, মো. জসিম, শওকত সাইমন, জুয়েল কাদের প্রমুখ।










