লায়ন জাহেদুল করিমের সাংবাদিকদের সাথে মতবিনিময়

2

রাউজান প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মনোনয়ন প্রত্যাশী লায়ন মুহাম্মদ জাহেদুল করিম বাপ্পি।
১৫ নভেম্বর বিকেলে নোয়াপাড়া ইউনিয়নের তাকওয়া রেস্টুরেন্টে আয়োজন করা এ মতবিনিময় সভায় তিনি উন্নয়ন, গণঅংশগ্রহণ এবং সুশাসন প্রতিষ্ঠাকে নিজের অঙ্গীকার হিসেবে তুলে ধরেন।
লায়ন জাহেদুল করিম বাপ্পি বলেন, দেশের রাজনীতিতে নতুন প্রজন্মের নেতৃত্ব প্রয়োজন। জনগণের প্রত্যাশা ও বাস্তব চাহিদার ভিত্তিতে তিনি রাউজানে একটি আধুনিক, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক উন্নয়ন কাঠামো গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে চান।
সভায় উপস্থিত ছিলেন- এনসিপির উত্তর জেলা কমিটির সদস্য আরমান হোসাইন, উত্তর জেলা যুবশক্তির সংগঠক বেলাল বিন জসিম তাসকিন, এনসিপি নেতা শামসুল আলম, জাহাঙ্গীর আলম, ইফতিয়ার হোসেন সিফাত ও আয়াত উল্লাহ মুরাদসহ অন্য নেতৃবৃন্দ।