লামায় ১১৬০ কৃষককে বীজ ও সার প্রণোদনা

2

লামা প্রতিনিধি

ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বান্দরবান জেলার লামা উপজেলায় ১ হাজার ১৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় এ বীজ ও রাসায়নিক সার প্রদান করে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়। প্রণোদনার মধ্যে ৭৩০ জনকে দেওয়া হয় রবিশস্য হিসেবে সরিষা, সূর্যমুখী, চীনা বাদাম, ফেলন ও অড়হড়, ১৮০ জনকে উফসী বোরো ধান বীজ ও ২৫০ জনকে হাইব্রিড বোরো ধান বীজ।
গতকাল সোমবার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাম্মৎ শাকিল আক্তার ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অভিজিৎ বড়ুয়া প্রমুূখ উপস্থিত ছিলেন।
সরকারের এ উদ্যোগ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের রবি মৌসুমে লাভজনক ফসল চাষে উৎসাহিত করবে, উৎপাদন বাড়াবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।