লামা প্রতিনিধি
সাতদিন ব্যাপী নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ‘দেশি জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণী সম্পদে হবে উন্নতি’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে অনুষ্ঠিত র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মহসিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম, কৃষি কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, মৎস্য কর্মকর্তা আব্দুল্লা হিল মারুফ, সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদা প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। এতে সফল খামারি হিসাবে বক্তব্য রাখেন, সিদ্দিকুল আলম ডন।
উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মহসিন রেজা জানিয়েছেন, আয়োজিত কর্মসূচীর মধ্যে রয়েছে ২৭ নভেম্বর উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও রুপসীপাড়া ইউনিয়নে গবাদি পশু, হাঁস, মুরগিকে টিকা ও কৃমিনাশক প্রদান, ২৮ নভেম্বর প্রাণি সম্পদ সংশ্লিষ্ট কর্মক্রম ও ভ্রাম্যমাণ প্রচারণা, ২৯ নভেম্বর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে কৃত্রিম প্রজনন সেবা ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, ৩০ নভেম্বর চাম্পাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং, ১ ডিসেস্বর তরুণ উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের ভাবনা শীর্ষক মত বিনিময় সভা ও ২ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান।










