লন্ডন সফরের খরচ ব্যক্তিগত

1

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের লন্ডন সফরকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রমের তদারকি করবেন চসিকের সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন। গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
গতকাল রবিবার লন্ডন থেকে তিনি এক বিবৃতিতে জানান, লন্ডন সফরের সম্পূর্ণ খরচ মেয়র ব্যক্তিগতভাবে বহন করছেন। এর আগে মেয়রের কানাডার টরেন্টো সফরের খরচও মেয়র ব্যক্তিগতভাবে বহন করেছিলেন। সরকার, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ঠিকাদার বা তৃতীয় কোনো পক্ষ এই সফরের অর্থায়ন করছে না।
এছাড়া বিবৃতিতে মেয়র আরও জানান, চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন দাপ্তরিক দায়িত্ব পালন করলেও সাপ্তাহিক ছুটির দিনে তিনি সিটি কর্পোরেশনের গাড়ি অথবা জ্বালানি ব্যবহার করেন না। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে তিনি ব্যক্তিগত গাড়ি এবং জ্বালানি ব্যবহার করেন। এ বিষয়ে কোন ধরনের বিভ্রান্তি বা গুজবে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান মেয়র।