রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজের বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে নগরীর পাঁচলাইশ সাম্পান রেস্টুরেন্টে ১১ নভেম্বর সন্ধ্যায়। ক্লাবের ২০২৫-২৬ রোটারি বছরের সভাপতি রোটারিয়ান কাজী হাসানুজ্জামান সান্টু সভার আহŸান করেন। এ সময় ক্লাবের স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন চিলড্রেন্স কার্ডিয়াক কেথ ফাউন্ডেশন (সিসিসিএফ), যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানের কান্ট্রি ডিরেক্টর ড. শামীমুর রহমান। শিশুদের হৃদযন্ত্রের ছিদ্র সারানোর জন্য বিশ্বের বিভিন্ন দেশ কাজ করার পাশাপাশি বাংলাদেশের রোটারি ক্লাব চিটাগাং হেরিটেজ পূর্বের মত এই কাজটি করে বলে অভিব্যক্তি প্রকাশ করেন। গরিব অসহায় শিশুদের হৃদযন্ত্রে ছিদ্র নিয়ে কিভাবে রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজ কাজ করতে পারে এ বিষয়ক আলোচনা করা হয়। রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট আব্দুল কাদের বিপ্লব সম্পূর্ণ বিষয়টির ক্লাব কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেন। পাশাপাশি নতুন সদস্য অন্তর্ভুক্তিকরণে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নতুন সদস্য হিসেবে মোহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরীকে পিন পরিয়ে ক্লাবে অন্তর্ভুক্ত করেন ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান রেদওয়ানুল করিম তুষার। এ সময় উপস্থিত ছিলেন ডা. গোলাম জিলানী জুয়েল, মো. একরামুল হুদা, ডা. সাজ্জাদ রশিদ মারুফ। বিজ্ঞপ্তি











