বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের আয়োজনে ‘রূপসী বাংলা-২০২৫’ পুরস্কার প্রদান অনুষ্ঠান ২৯ নভেম্বর বেলা ১২টায় এসোসিয়েশনের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন: ১ম স্থান এম. হায়দার আলী-চট্টগ্রাম, ২য় স্থান শামছুল হক রিপন-ঢাকা ও ৩য় স্থান এম. রাশেদ-চট্টগ্রাম। অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন বিএফইউজে’র মহাসচিব কাদের গনি চৌধুরী, ডিইউজে সাধারণ সম্পাদক খুরশীদ আলম, অধ্যাপক (অব.) বি.এম. নাগিব হোসেন এবং বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের সাবেক সভাপতি এ বি এম রফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক বাবুল তালুকদার এবং অনুষ্ঠান পরিচালনা করেন রূপসী বাংলা-২০২৫ আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতান আহŸায়ক নাসিম সিকদার। বিজ্ঞপ্তি











