স্পোর্টস ডেস্ক
লা লিগায় হতাশার ড্র নিয়ে মাঠ ছেড়েছে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ। রায়ো ভায়েকানোর বিপক্ষে জিততে পারেনি জাবি আলোনসোর দল। মাঠ ছেড়েছে গোল শূন্য ড্রয়ে। তাতে পয়েন্ট টেবিলে তাদের ব্যবধান এখন নেমে এসেছে পাঁচ পয়েন্টে।
অপর দিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে হাজারতম ম্যাচ জয়ে রাঙিয়েছেন পেপ গার্দিওলা। নিজেদের মাঠে লিভারপুলকে উড়িয়ে দিয়েছেন ৩-০ গোলে।
সিটির হয়ে গোলের সূচনা করেন আর্লিং হাল্যান্ড। শুরুতে পেনাল্টি মিসের পর ২৯ মিনিটে ৯৯তম প্রিমিয়ার লিগ গোলটি করেন তিনি।
লিভারপুল অধিনায়ক ভার্জিল ফর ডাইক একবার সমতা আনলেও তা বিতর্কিত অফসাইডে বাতিল হয়। এরপর বিরতির আগেই নিকো গনজালেসের শট ফন ডাইকের গায়ে লেগে দিক পরিবর্তন করে পোস্টে ঢুকলে ব্যবধান দ্বিগুণ হয় সিটির। এদিনের সেরা খেলোয়াড় ছিলেন সিটির জেরেমি ডোকু। লিভারপুল রাইট-ব্যাক কনর ব্র্যাডলিকে একপ্রকার বাক্সবন্দী করে রাখেন তিনি এবং নিজের ১০০তম ম্যাচে দুর্দান্ত এক গোল করে বড় জয় নিশ্চিত করেন।
এই জয়ে সিটি লিগ টেবিলে ফের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। গানারদের সংগ্রহ ২৬, লিভারপুলের ১৮।











