রিডার্স স্কুল এন্ড কলেজ অক্সিজেন ক্যাম্পাসের বর্ষ সমাপনী অনুষ্ঠান ও ক্লাস পার্টি গত ২৭ নভেম্বর অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের গভর্নিং বডির চেয়ারম্যান শিক্ষাবিদ লায়ন মঈনুদ্দীন কাদের লাভলু অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন লায়ন মো. শফিকুর রহমান চৌধুরী, অধ্যক্ষ মোস্তফা রেজাউল মনির, অধ্যক্ষ আব্দুল্লাহ ওমর ফারুক, কো-অর্ডিনেটর জাহাঙ্গীর হোসাইন প্রমুখ। জমকালো আয়োজনের উৎসবমুখর এইদিনে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের এই মিলনমেলায় সারাদিনব্যাপী চলে নানা আনন্দ আয়োজন আর শিশু কিশোর-কিশোরীদের আনন্দমেলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি সকল শিক্ষক অভিভাবককে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, রিডার্স স্কুল এন্ড কলেজের এই অগ্রযাত্রায় অক্সিজেন এলাকার অভিভাবকদের ভালোবাসা ও বিশ্বাসের ফলশ্রুতিতে প্রতিষ্ঠানটি আজ চট্টগ্রামের শীর্ষস্থানীয় বেসরকারি বিদ্যালয় হিসেবে মানসম্পন্ন শিক্ষার বিস্তারে কাজ করে যাচ্ছে। শুধু চট্টগ্রাম নয় দেশের দূর-দূরান্ত ও প্রত্যন্ত এলাকা থেকে আগত শিক্ষার্থীরাও এখানকার আবাসিক হোস্টেলে থেকে নিজেদের শিক্ষাজীবন অতিবাহিত করছে। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্পৃক্ত এবং খেলাধুলা, সাংস্কুতিক পরিমন্ডলে জাতীয় পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাফল্য দেখিয়েছে। দিনব্যাপী আয়োজনে ছিলো শ্রেণীভিত্তিক কেক কাটা, প্রীতিভোজ, গান নাচ, গেম শো সহ আরো নানাবিধ সাংস্কৃতিক ও আনন্দ আয়োজন। সমাপনীতে বিদ্যালয়ের নতুন বছরের ভর্তি কার্যক্রম এবং নতুন পুরাতন বছরের সাফল্যের জন্য দোয়া মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি











