জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেছেন, রাষ্ট্র মেরামতে অংশ নিন, ধানের শীষে ভোট দিন। আমাদের রাষ্ট্র ব্যবস্থায় কিছু সংস্কারের প্রয়োজনীয়তা অনুধাবন করেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ থেকে দুই বছর আগেই রাষ্ট্র মেরামতের ৩১ দফা দিয়েছিলেন। তিনি গত সোমবার পাঁচলাইশ ওয়ার্ড যুবদলের উদ্যোগে শহীদ নগর এলাকায় নাগরিক সচেতনা বৃদ্ধি ও কেন্দ্র ভিত্তিক স্থানীয় জনগণের সাথে আগামী সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী এরশাদ উল্লাহ’র ধানের শীষের সমর্থনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বায়েজিদ বোস্তামী থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনজুর আলম মনজুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বায়েজিদ বোস্তামী থানা যুবদলের সাবেক আহবায়ক অরূপ বড়ুয়া, মহানগর যুবদলের সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, মহানগর যুবদল নেতা সিরাজ সিকদার, শাবাব ইয়াজদানী, প্রফেসর সাইদুল হক, থানা যুবদল নেতা নিজাম উদ্দিন, জানে আলম। পাঁচলাইশ ওয়ার্ড যুবদলের সাবেক আহব্বায়ক মো. হাসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহবায়ক মো. আনোয়ার, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এম এ হাসনাত, তারেক রহমান, রুবেল, তাজিম, আলাউদ্দিন, মুজাম্মেল ইসলাম নজু, রাশেদ খান টিপু, ইমতিয়াজুর রহমান, জাহেদ, সাজ্জাদ, ফারুক, ইমন, বাবুল, সেলিম, হেলাল, জসিম, ইসমাইল বালি, বাদশা, জাহাঙ্গীর ফারুক, এস এম সেলিম প্রমুখ। বিজ্ঞপ্তি











