রামগড় অনাথালয়ে মানবকল্যাণ ফোরামের খাদ্যসামগ্রী বিতরণ

3

মানবিক সংগঠন মানবকল্যাণ ফোরাম-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে খাগড়াছড়ি জেলাস্থ রামগড় রামকৃষ্ণ সেবাশ্রম ও বিবেকানন্দ অনাথালয়ে দেবশিশুদের জন্য গত ১৪ নভেম্বর খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মানবকল্যাণ ফোরামের সভাপতি শিমুল নন্দী ও সহ-সভাপতি উদয় সিংহের সঞ্চালনায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা সমাজসেবক আশুতোষ সরকার। আশীর্বাদক ছিলেন অনাথালয়ের সম্পাদক স্বামী প্রভু সেবানন্দ মহারাজ। স্বাগত বক্তব্য রাখেন অনাথালয়ের সভাপতি রামেশ্বর শীল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মভাষক ও গবেষক সুদর্শন চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন ফিরিঙ্গীবাজার শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি অমিত হোড়, রাউজান অন্নদাঠাকুর আদ্যাপীঠের ট্রাস্টি কাঞ্চন তালুকদার, ফোরামের উপদেষ্টা ব্যবসায়ী প্রদীপ দাশ, মনি প্রভা ত্রিপুরা। আরো বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক অজয় দত্ত, অর্থ সম্পাদক অভি দাশ, আহবায়ক শুভ কুন্ড, সদস্য সচিব যাদব দাশ, অর্থ সচিব উজ্জ্বল দে। উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি সজল চৌধুরী, সন্তোষ চৌধুরী, রুপন দাশ, খোকন চৌধুরী, যুগ্ম-সম্পাদক গৌতম পাল, টিংকু দাশ, দেবাশীষ দত্ত, রনি দাশ বিনয়, সহ-অর্থ সম্পাদক সুকান্ত মজুমদার, সাংগঠনিক সম্পাদক পলাশ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক উজ্জ্বল দাশ, মিন্টু চৌধুরী, পরিমল চৌধুরী, সুমন দাশ, প্রকাশ দে, রুপন সরকার, সুদর্শন বিশ্বাস, সজল মজুমদার, আশিষ ধর, উজ্জ্বল দাশ, বাপ্পা ঘোষ, সুমন দাশ, তাপস বৈদ্য। অনুষ্ঠানে দেবশিশুদের জন্য তিন মাসের খাদ্যসামগ্রী প্রদান করা হয়। বিজ্ঞপ্তি