রাজস্থলীতে ৫০ জন কৃষককে বোরো ধানের বীজ বিতরণ

1

রাজস্থলী প্রতিনিধি

রাঙামাটির রাজস্থলীতে ৫০ জন কৃষকের মাঝে হাইব্রিডের বোরো ধান বীজ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব ধানের বীজ বিতরণ হয়। ১৯ নভেম্বর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজুর সভাপতিত্বে ৫০ জন কৃষকের প্রতিজনকে ২ কেজি করে বোরো হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন কুশল তালুকদার উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, নন্দীয় তঞ্চঙ্গ্যা, উপ-সহকারী কৃষি অফিসার, জয়নাল আবেদীন সহ প্রান্তিক কৃষক কৃষাণীরা।