রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

2

রাঙ্গুনিয়া প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেমিট্যান্স যোদ্ধাদের ভ‚মিকা শীর্ষক আলোচনা সভা, ওফাতপ্রাপ্ত পীর-মাশায়েখ, আলেম-ওলামা ও সংগঠনের দায়িত্বশীলদের স্মরণে দোয়া মাহফিল এবং বিভিন্ন সামাজিক-মানবিক সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৪ নভেম্বর বিকেলে উপজেলার একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দরবারে বেতাগী আস্তানার সাজ্জাদানশীন পীরে তরিকত পীরজাদা গোলামুর রহমান আশরফ শাহ। সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের চেয়ারম্যান মুহাম্মদ খলিলুর রহমান। মহাসচিব মুহাম্মদ এমরান হোসাইন পেয়ারুর সঞ্চালনায় বক্তব্য দেন মুহাম্মদ ইকবাল হাছান।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী আশরাফী।
বিশেষ অতিথি ও আলোচক ছিলেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি জহুরুল আনোয়ার, অধ্যক্ষ আজিজুল হক আলকাদেরী, মুহাম্মদ করিম উদ্দীন হাছান, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আকতার হোসাইন, অধ্যক্ষ মারফতু নুর আলকাদেরী, অধ্যক্ষ নাছির উদ্দিন আলকাদেরী, অধ্যক্ষ মুফতি সাইফুল ইসলাম আলকাদেরী, চট্টগ্রাম সমিতি ওমানের সহ-সভাপতি লায়ন সৈয়দ মুহাম্মদ জাহাঙ্গীর আলম, গাউসিয়া কমিটি রাঙ্গুনিয়া উপজেলা দক্ষিণের সভাপতি নূর মোহাম্মদ। সংবর্ধিত অতিথি ছিলেন- হাফেজ মাওলানা মুহাম্মদ নঈম উদ্দীন আলকাদেরী মাওলানা সৈয়দ মুহাম্মদ আবদুল জলিল, মাওলানা নুরুল আলম, মাওলানা নাছের হোসাইন, বেলাল উদ্দীন, হাজী নুরুন নবী, খোরশেদ আলম, জাহেদ হোসাইন, রাশেদুল আলম, মো. আলম, মো. ইউসুফ ও অন্যান্য অতিথিবৃন্দ।