রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ার দক্ষিণ নিশ্চিন্তাপুর সানসাইজ ক্লাবের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আধুর পাড়া ফুটবল একাদশ। সোমবার (৩০ নভেম্বর) স্থানীয় মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী দিবা-রাত্রি এই টুর্নামেন্টের ফাইনালে আধুর পাড়া একাদশ পরাজিত করে কোদালা ফুটবল একাদশকে।
টুর্নামেন্ট পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা আরিফ ইসলাম নয়ন। প্রধান অতিথি ছিলেন সমাজসেবক আবু নাছের টিপু। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমাম হোসেন চৌধুরী। টুর্নামেন্টের উদ্বোধন করেন হাজী ইলিয়াস। সংগঠনের উপদেষ্টা মো. মহিউদ্দিন’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মো. ইমরান, মো. সোহেল, খুরশেদ আলম, আহমদ ছাফা, মো. বাচা, মো. ইয়াছিন, মো. হোসেন, মো. আজগর, মো. তাহের, ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম মোকাররম।
টুর্নামেন্ট পরিচালনায় সহযোগিতা করেন মো. জমির ইসলাম অনিক, সাহেদ তালুকদার, অন্তর, মামুন, সাইমন, জুবায়েরসহ অনেকে। শেষে অতিথিরা চ্যাম্পিয়ন, রানার্সআপ ট্রফি ও নানা নৈপুণ্য পুরস্কার বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।











