রাঙ্গুনিয়ায় ৯০ লিটার চোলাইমদ সহ আটক ১

1

রাঙ্গুনিয়া প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ৯০ লিটার চোলাইমদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১০ নভেম্বর বিকেলে পদুয়া রাজারহাট এলাকার যাত্রী ছাউনির সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. খায়রুল ইসলাম (৪৫)। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মুরাদনগর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, খায়রুল ইসলামের হেফাজতে থাকা প্রায় ৯০ লিটার চোলাইমদ এবং তার ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।