রাঙ্গুনিয়ায় যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

4

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ১৪ নভেম্বর অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পরোয়ানা মূলে উত্তর রাঙ্গুনিয়ার পূর্ব খিল মোগল এলাকার মোহাম্মদ মুছাকে গ্রেফতার করেছে। রাঙ্গুনিয়া থানার এসআই মাফুজের রহমান, এএসআই শাহজাহান সহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। রাঙ্গুনিয়া মডেল থানার ওসি বলেন, ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।