রাঙ্গুনিয়া প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মীরেরখীল এলাকার ভোটকেন্দ্র পুনঃবহালের দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বরাবর আবেদন জানিয়েছে এলাকাবাসী। ২ ডিসেম্বর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়েও তারা একই আবেদন দাখিল করেছেন। এলাকাবাসীর পক্ষে আবেদন দাখিল করেন মীরেরখীল গ্রামের বাসিন্দা মোহাম্মদ সৈয়দ নুর অন্যরা।
আবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে মীরেরখীল আব্দুর রাজ্জাক কারিগরি মাদ্রাসা জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের ভোটকেন্দ্র হিসেবে তালিকাভুক্ত ছিল। ওয়ার্ডটির ভৌগোলিক বিস্তৃতি ও প্রায় ৯০ শতাংশ ভোটারের সুবিধার কথা বিবেচনা করে সংশ্লিষ্ট সংস্থাগুলোর তদন্তেও মাদ্রাসাটিকে উপযুক্ত কেন্দ্র হিসেবে মতামত দেওয়া হয়। জাতীয় সংসদ নির্বাচন-২৬ উপলক্ষে কেন্দ্রটি সরেজমিন পরিদর্শন করে এর উপযোগিতা নিশ্চিত করেন বলেও উল্লেখ করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, কোনো তদন্ত ছাড়াই হঠাৎ করে ভোটকেন্দ্রটি মীরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়টি ১ নম্বর ওয়ার্ডের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং ২ নম্বর ওয়ার্ডের সন্নিকটে হওয়ায় স্থানীয় ভোটারদের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।
আবেদনকারীরা প্রস্তাবিত প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি বাতিল করে পুনরায় মীরেরখীল আব্দুর রাজ্জাক কারিগরি মাদ্রাসাকে কেন্দ্র হিসেবে পুনঃবহাল করতে না পারলে পাহাড়ি-বাঙালি উভয় স¤প্রদায়ের ভোটাররা চরম ভোগান্তিতে পড়বেন।










