রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীর গণসংযোগ

1

রাঙ্গুনিয়া প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গুনিয়ায় ব্যাপক গণসংযোগ করেছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। রোববার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা কয়েক ঘণ্টার গণসংযোগ কর্মসূচিটি চন্দ্রঘোনা ফেরিঘাট থেকে শুরু হয়ে দোভাষী বাজার, লিচুবাগান হয়ে বনগ্রামে গিয়ে শেষ হয়।
গণসংযোগ চলাকালে তিনি দোভাষী বাজার এলাকার চিকিৎসকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এলাকার বিভিন্ন উন্নয়ন-ইস্যু নিয়ে মতবিনিময় করেন। এ সময় তার সঙ্গে ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাসান মুরাদ, নায়েবে আমীর মাওলানা শওকত হোসেন, রাশেদুল ইসলাম তালুকদার, সরোয়ার হোসেন, মহিউদ্দিন বাবুসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী। গণসংযোগে কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে ডা. রেজাউল করিম রাঙ্গুনিয়ার শিক্ষা, স্বাস্থ্যসেবা, সড়ক অবকাঠামো উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাত নিয়ে দলের পরিকল্পনা তুলে ধরেন।