রাঙ্গুনিয়ায় চোলাইমদসহ গ্রেপ্তার ৬

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় ৮ লিটার চোলাইমদসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে কোদালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড, চা বাগান কবরস্থানের উত্তরে কাঁচা রাস্তার মটরঘরের সামনে অভিযান চালানো হয়।
গতকাল শনিবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন মরিয়মনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. বেলাল (৩৯), ৬ নম্বর ওয়ার্ডের মো. শওকত হোসেন (২৫), মো. রফিক আলম (৫৫), মো. ইউসুফ, মো. রফিক (৫৪) ও ৯ নম্বর ওয়ার্ডের মো. কামাল উদ্দিন (৫৫)।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার :
রাঙ্গুনিয়ায় ৩ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরীপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম মো. রুস্তম আলী। তিনি একই এলাকার আহাম্মদ হোসেনের ছেলে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, পুলিশের অভিযানে ৩ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়। ওসি আরও বলেন, গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।