রাঙ্গুনিয়া প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় রাঙ্গুনিয়ার হোছনাবাদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর সন্ধ্যায় হোছনাবাদ ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে এ দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমাম হোসেন চৌধুরী ও সমাজসেবক আবু নাছের টিপু।
উপস্থিত ছিলেন সোহেল রানা, উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের যুগ্ম আহবায়ক মির্জা মঈন উদ্দীন, ইউনিয়ন বিএনপির সদস্য মো. বাচা, স্বনির্ভর রাঙ্গুনিয়া যুবদলের যুগ্ম আহবায়ক আবু বক্কর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. ইমরান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রেজভী, সাধারণ সম্পাদক মো. ইসমাঈল, মো. জসীম, মো. আজগর, পরান, মাসুদ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ ইসকান্দর।










