রাঙামাটি সদর হাসপাতাল পরিদর্শনে জেলা প্রশাসক

1

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি সদর জেনারেল হাসপাতাল পরিদর্শন এবং অসহায় ও দুঃস্থ সকল রোগীদের মাঝে কম্বল বিতরণ করেন রাঙামাটির নতুন জেলা প্রশাসক নাজমা আশরাফী। শনিবার সন্ধ্যায় রাঙামাটি সদর জেনারেল হাসপাতাল পরিদর্শনে গেলে এসময় রাঙামাটির নতুন জেলা প্রশাসক নাজমা আশরাফীকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান রাঙামাটি জেনারেল হাসপাতালের সিভিল সার্জন কাম তত্ত¡াবধায়ক ডা. নূয়েন খীসা।
পরিদর্শনের সময় জেলা প্রশাসক হাসপাতালের বিভিন্ন জরুরি সেবা কার্যক্রম ঘুরে দেখেন অন্তঃবিভাগের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন, রোগীদের চিকিৎসা কার্যক্রমের খোঁজ খবর নেন, তাদের শরীরের খোঁজ খবর নেন। এসময় অসহায় ও দুঃস্থ ভর্তি সকল রোগীদের মাঝে কম্বল বিতরণ করেন। জেলা প্রশাসক শীতকালে অসহায় ও দুঃস্থ রোগীদের মাঝে উষ্ণতা দেওয়ার জন্য কম্বল বিতরণ করায় রোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন।
সিভিল সার্জনের সাথে আলাপকালে জেলা প্রশাসক রাঙামাটি পার্বত্য জেলার চিকিৎসা কার্যক্রম, জেনারেল হাসপাতাল রাঙামাটির চিকিৎসা কার্যক্রম, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চালুর বিষয়ে জানতে চান। সব কিছু জানার পর তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। পুরো জেলায় ভালো এবং উন্নত চিকিৎসা সেবা প্রদানে দায়িত্বশীল সবাইকে নির্দেশ ও পরামর্শ প্রদান করেন। জেলা প্রশাসক চিকিৎসা সেবার যেকোনো বিষয়ে উনার সহযোগিতার কথা ব্যক্ত করেন।
পরিদর্শন কালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, আইসিটি, উন্নয়ন, মানব সম্পদ ব্যবস্থাপনা) নিশাত শারমিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সৈয়দা মমতাজ টুকু, আবাসিক মেডিকেল অফিসার, ডা. শওকত আকবর খান, মেডিকেল অফিসার ডা. হিরো চন্দসহ জেলা প্রশাসক কার্যালয়, তত্ত¡াবধায়ক কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।