রাউজান প্রতিনিধি
রাউজান ব্লাড ডোনার্স-এর আহব্বায়ক কমিটি গঠিত হয়েছে। শুক্রবার রাউজান সরকারি কলেজ মাঠে সংগঠনের প্রধান প্রতিষ্ঠাতা ও পরিচালক এ. আর. রাশেদের সভাপতিত্বে ও সাংবাদিক রবিউল হোসেন রবির সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় মুহাম্মদ সাগরকে আহব্বায়ক এবং তারেক হাসানকে সচিব হিসেবে মনোনীত করা হয়। পাশাপাশি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক মো. ইরফাত হোসেন চৌধুরী, ফোরকান রেজা, মুন্না আহমেদ, ক্যাসামং মারমা, জাহেদ হোসেন, জ্যেষ্ঠ্য বড়ুয়া ও আজম আহমেদ। মোট ৯ সদস্যের এ আহব্বায়ক কমিটি ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সদস্য মো. রবিউল হোসেন রবি, আবু রায়হান, মো. ইব্রাহীম, জসিম উদ্দিন, আবুল হোসেন, ফরহাদ এবং আসাদ।
ছবি- রাউজানে ৫ কোটি টাকা ব্যায়ে ‘আলহাজ জসিম উদ্দিন সড়ক-৮ এর আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করছেন আলহাজ মোহাম্মদ মোক্তার আহমদসহ অতিথিবৃন্দ।










