সামাজিক সংগঠন রাউজান ক্লাবের ব্যবস্থাপনায় মাসিক সেমিনার গত ২৭ নভেম্বর নগরীর হোটেল টাওয়ার ইন মিলনায়তনে সম্পন্ন হয়। এবারের বিষয়বস্তু ছিল: ২৪ পরবর্তী দেশ গঠনে সুশীল ও তরুণ সমাজের ভাবনা। প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম এর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। রাউজান ক্লাবের আজীবন সদস্য ও চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল হাসানের সভাপতিত্বে এতে মূল আলোচক ছিলেন রাজনীতিক ড. ফয়জুল হক। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন আইআইইউসি ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. বি এম মফিজুর রহমান আল আযহারি, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহীদুল হক, বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অব.) কাজী মোহাম্মদ শফিউল আলম, আইআইইউসি দাওয়াহ এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমিনুল হক, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম, রাজনীতিক নজরুল ইসলাম প্রমুখ।
মূল আলোচনায় ড. ফয়জুল হক বলেন, ২৪ পরবর্তী দেশ গঠনে যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা যেন আজ ক্ষয় হতে চলেছে। নানা ধরনের বিভাজনের মাধ্যমে জাতিকে বিভাক্ত করার অপচেষ্টা চলছে। জুলাইয়ের স্পিরিট যদি আমরা সঠিকভাবে ধারণ করতে না পারি তাহলে আরেকটি ফ্যাসিষ্ট আসার সম্ভাবনা রয়েছে। প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, কোরআন ও বিজ্ঞান যেন একে অপরের পরিপূরক। ১৪০০ বছর আগে আল্লাহতায়ালা কোরআনের বিভিন্ন আয়াতে যে বার্তা দিয়েছেন তা এতদিন পর বিজ্ঞানীরা সেটা গবেষণার মাধ্যমে আবিষ্কার করতে সক্ষম হয়েছেন।
সেমিনারে উপস্থিত ছিলেন রাজনীতিক শাহজাহান মঞ্জু, আবু জাফর চৌধুরী, ব্যাংকার রফিকুল ইসলাম ইসলামাবাদী, বিএসআরএম এর হেড অব কমার্শিয়াল আলী মাহবুব মোহাম্মদ হোসেন, শেখ মোহাম্মদ ওমর, ডা. রাকিবুল হাসান চৌধুরী, ক্লাব সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মহসিন চৌধুরী, রিয়াজুল হাসান, মো. আশরাফ উদ্দিন, মো. ইয়াছিন, ক্লাব সম্পাদক নাছির উদ্দিন বাবুল, শফি সিকদার, এসএম জাফর চৌধুরী, রিদুয়ান চৌধুরী রুবেল, মামুনুল হক, মোহাম্মদ আবুল হাশেম, এডভোকেট খুরশীদ। বিজ্ঞপ্তি











