রাউজান প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাউজান পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার রাতে রাউজান সালাম লায়লা হাফেজ ও এতিমখানায় আয়োজিত দোয়া মাহ্ফিল শেষে শতাধিক হাফেজ ও এতিম শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ করা হয়। দোয়া মাহ্ফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা সেকান্দর হোসেন আল কাদেরী।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন, ৬ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহীদ চৌধুরী, বিএনপি নেতা আবদুল মান্নান মনি, যুবদল নেতা মোহাম্মদ ফারুক, জাকির হোসেন বাহাদুর, মোহাম্মদ সেলিম, উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ হোসেন, বিএনপি নেতা মোহাম্মদ আবুল মনসুর, সাবেক যুবদল নেতা প্রবাসী মোহাম্মদ হোসেন, বিএনপি নেতা মোহাম্মদ মমতাজ, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ নিজাম, পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আহমদ হোসেন কোম্পানি, বিএনপি নেতা ফারুক কোম্পানি, মোহাম্মদ তসলিম উদ্দীন, মোহাম্মদ সোলাইমান, শামসু সওদাগর, বেদার মাস্টার, মোহাম্মদ বাদশা, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ শাহাদাত ও মোহাম্মদ হাসানসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য এ দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।










