রাউজান প্রতিনিধি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাউজানে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের একক প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান উপজেলা (দক্ষিণ) এর সভাপতি অধ্যক্ষ ইলিয়াস নুরী। গতকাল বুধবার দলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
ইলিয়াস নুরী রাউজান থানার আওতাধীন কদলপুর গ্রামের সমশের পাড়াস্থ ওহাব মিয়া সওদাগরের বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৮ সালের ১ মে জন্মগ্রহণ করেন।
উনার বাবার নাম মুরহুম ওহাব মিয়া সওদাগর ও মাতার নাম আনোয়ারা খাতুন। মা-বাবার ৯ ছেলে মেয়ের মধ্যে তিনি ৫ম।
অধ্যক্ষ ইলিয়াস নুরী ১৯৮৩ সালে হামিদিয়া মাদ্রাসা থেকে দাখিল পাশ করে চট্টগ্রাম জামিয়া আহম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসায় আলিমে ভর্তি হন। সেখান থেকে ১৯৮৫ সালে আলিম, ১৯৮৭ সালে ফাযিল ও ১৯৮৯ সালে কামিল সম্পন্ন করেন।
শিক্ষা জীবনে সুন্নিজামাত এর প্রতি অনুরাগ থাকায় মাঠে ময়দানে কাজ করে যান তিনি। রাজনৈতিক ময়দানের পদচারণার পাশাপাশি ত্বরিকতের কাজেও সম্পৃক্ত হন শিক্ষা জীবনে। আওলাদে রাসুল আল্লামা সৈয়্যদ তৈয়্যব শাহ রাহঃ এর হাতে বায়াত গ্রহণের মাধ্যমে সিলসিলায়ে কাদেরিয়ায় অন্তর্ভূক্ত হন। ১৯৮৬ সালে হুজুর কেবলায়ে আলম যখন গাউসিয়া কমিটি প্রতিষ্ঠা করেন সেই সময়ে কদলপুর গ্রামে গাউসিয়া কমিটির প্রতিষ্টাকালীন সাংগঠনিক সম্পাদক হিসাবে ত্বরিকতের আঞ্জাম দেওয়া শুরু করেন। শিক্ষা জীবন শেষে ১৯৯৩ সালে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী জামিউল উলুম সিনিয়র মাদ্রাসায় প্রভাষক হিসাবে যোগদান করেন। ১৯৯৪ সালে সুলতানপুর গনি হাজি পাড়ার মুসলিম উদ্দিন এর কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে উনার ৩ কন্য ও ১ পুত্র সন্তান রয়েছে। চাকরি,সংসার ও সংগঠন করার পাশাপাশি সমাজসেবামূলক নানা কাজে উনার অংশগ্রহণ ছিল রয়েছে। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন কওে যাচ্ছেন।
তিনি সমগ্র রাউজানে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর সভাপতির দায়িত্বও পালন করেন। বর্তমানে তিনি আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি। মাদ্রাসা ও মসজিদভিত্তিক সংগঠন বিভিন্ন সংগঠনেও যুক্ত তিনি। দেশ ও জনগণের কল্যাণে সর্বদা কাজ করে যাচ্ছেন তিনি।










