রাউজান প্রতিনিধি
রাউজান উপজেলার উত্তর গুজরায় অবস্থিত আমির খান মুন্দার নূরানী মাদরাসা ও হেফজ খানায় গতকাল শনিবার (১৫ নভেম্বর) তাদের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন করেছে। সভার সভাপতিত্ব করেন মাদরাসা ও হেফজ খানার পরিচালক ও খলিফার ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মাহবুবুল আলম ছিদ্দিকী।
প্রধান অতিথি ছিলেন মাদরাসার পরিচালক প্রকৌশলী শাহা আলম, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সরকারের সাবেক সচিব কাজী মোহাম্মদ শফিউল আলম। মাদরাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ শামীম মহিউদ্দীন চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন। সভায় বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলার মার্দাশা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আবু তাহের মাস্টার, মাদরাসার পরিচালক মোহাম্মদ আজিজুল হক, আবদুস সালাম কালু, মোহাম্মদ জামাল উদ্দীন এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু।
সভায় বক্তৃতা করেন ফাউন্ডেশনের সহ-সভাপতি আবু কালাম, মোহাম্মদ নজরুল ইসলাম, মোঃ ছায়েম মহিউদ্দিন চৌধুরী, সোহেল ইফতেকার চৌধুরী, মোহাম্মদ গিয়াস উদ্দীন, মোহাম্মদ ফারুক, মোঃ মোরশেদুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ মোহাম্মদ আলী আকবর, মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আকতার হোসেন, শিক্ষক হাফেজ শাহ নেওয়াজ, মৌলানা সুলতান আহমদ এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।










