রাউজানে খালেদা জিয়ার আরোগ্য কামনায় খতমে বোখারী ও দোয়া মাহফিল

1

রাউজান প্রতিনিধি

রাউজানে বিএনপি চেয়ারপার্সন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে রাউজান সরকারি কলেজ মসজিদে খতমে কোরআন, খতমে বোখারী ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে এ কর্মসূচি সম্পন্ন হয়। উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জামেয়াতুল আরবীয়া এমদাদুল ইসলাম মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা জুবায়ের বাবুনগরী। এসময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক নুরুল হুদা, যুগ্ম আহব্বায়ক ফিরোজ আহাম্মেদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল ও মোজাম্মেল হক, চট্টগ্রাম উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক ইউসুফ তালুকদার, ওমর ফারুক, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া, রাউজান পৌরসভা যুবদলের সদস্য সচিব এম সাহজান সাহিল, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন, তসলিম উদ্দিন, আরিফুল ইসলাম, মো. রেওয়াজ, মো. মঞ্জুল আলম মঞ্জু, রাউজান উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক সেকান্দর হিরু, নিজাম উদ্দিন চৌধুরী, সাহাব উদ্দিন, বিএনপি নেতা রফিকুল ইসলাম বাচা, আজগর চৌধুরী, শহিদ চৌধুরী, শাহ আলম, আমিনুল ইসলাম প্রমুখ।