রাউজানে এনসিপির লিফলেট বিতরণ

1

রাউজান প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাউজান উপজেলা শাখার নেতৃবৃন্দ গতকাল মঙ্গলবার দিনব্যাপী রাউজান উপজেলার ১০নং পূর্ব গুজরা ইউনিয়নের অলি মিয়ার হাটে, ৭ নং রাউজান ইউনিয়নের রমজান আলী হাটে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
নতুন বাংলাদেশ বিনির্মাণে এনসিপির ঘোষণা করা ইশতেহারকে সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে নেতাকর্মীরা বাড়ি-বাড়ি, দোকানপাট ও জনবহুল স্থানে লিফলেট বিতরণ করেন। এ সময় তারা জনগণের মতামত শোনেন এবং দলের লক্ষ্য-দর্শন ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলার জেলা কমিটির সদস্য আরমান হোসাইন, রাউজান উপজেলার সংগঠক লায়ন মো. জাহেদুল করিম বাপ্পী, মাখনুন জুনায়েদ, জাহাঙ্গীর আলম, মুন সহ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবং রাউজানের গুরুত্বপূর্ণ এলাকায় ইশতেহারভিত্তিক প্রচারণা চালান।