রাউজানে এনসিপির মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দিন জিলানীর মতবিনিময় সভা

1

রাউজান প্রতিনিধি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে মনোনয়ন প্রত্যাশী ও চট্টগ্রাম মহানগর শ্রমিক শক্তির প্রধান সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির রাউজান শাখার সমন্বয়ক মুহাম্মদ মহিউদ্দিন জিলানী। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মুহাম্মদ মহিউদ্দিন জিলানী বলেন, ২৪-এর যে পরিবর্তন এসেছে, তা মানুষের মতপ্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা ও জনগণের কল্যাণকে সামনে রেখে অগ্রযাত্রা শুরু করেছে। এ অভ্যুত্থানকে কাজে লাগিয়ে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, “দীর্ঘ সতেরো বছরের নৈরাজ্যকর পরিস্থিতির পর নতুনভাবে কাউকে স্বৈরাচার হতে দেওয়া যাবে না রাউজানে। রাউজানের সার্বিক উন্নয়ন, শ্রমজীবী মানুষের সুরক্ষা এবং জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করাই আমার মূল লক্ষ্য। সভায় উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠক ইকরাম মাসুদ, সহকারী প্রধান শিক্ষক ইকবাল হোসেন, শিক্ষক মঈনুদ্দিন, সমাজসেবক মুহাম্মদ সোলেমান এবং মোহাম্মদ মন্নান। সভায় বক্তারা রাউজানের উন্নয়ন ধারাকে আরও এগিয়ে নিতে মুহাম্মদ মহিউদ্দিন জিলানীর সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।