রাউজান প্রতিনিধি
সাবেক ছাত্রনেতা পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু রাউজান ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকায় বইছে আনন্দের বন্যা। গতকাল শনিবার তার নেতৃত্ব পেয়ে উচ্ছ¡সিত নেতা-কর্মী ও স্থানীয় জনতা স্বতঃস্ফূর্তভাবে আয়োজন করেছেন মিষ্টি বিতরণ ও রাতে বিরিয়ানি পরিবেশন কর্মসূচি। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এসব আয়োজনে অংশ নেন শত শত নেতা-কর্মী ও সাধারণ মানুষ।
নেতা-কর্মীরা জানান, ত্যাগী ও পরীক্ষিত এক নেতার যথোপযুক্ত মূল্যায়ন হওয়ায় তারা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন এবং দলের সিদ্ধান্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তারা আরও বলেন, বহুদিনের পছন্দের ও সংগ্রামী এই নেতাকে সভাপতি নির্বাচিত করায় তাদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দিনব্যাপী আয়োজনে নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন। উপস্থিত ছিলেন মো. রাশেদ, ফরহাদ, শওকত রাব্বি, তারেক, আসিফ, ফাহিম, আরমান, শোয়াইব, রবি, ফরহাদ, আজাদ, সজিব, রাইহান, রকি, সাকিব, মহিউদ্দিন, মনির, কায়েস, মিনহাস, রাহাত, আশিক, রাকিব, আয়মান, সাহা আলম সহ অনেক নেতাকর্মি।










