নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এক কয়েদির মৃত্যু হয়েছে। গত শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়। নিহত মনসুর আলমের (৩৯) বাড়ি কক্সবাজার জেলার সদর থানার গাজুনিয়া এলাকায়। তিনি একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত হয়ে গত সাত বছর ধরে কারাবন্দি ছিলেন।
কারাগারের ডেপুটি জেলার মো. রাকিব শেখ জানান, শনিবার রাতে মনসুর আলম অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত পৌনে দুইটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।











