চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম নুরুল হুদার মেজ ভাই মো. মাহাবুবুল আলম (৬৫) রবিবার ভোর ৬টার দিকে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। বাদ আসর উপজেলার বিনাজুরী ইউনিয়নের লেলাংগারায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আহমদ খন্দকার। নামাজে জানাজায় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মাহমুদ, বিএনপি নেতা জিয়াউদ্দিন হায়দার চৌধুরী, কমলেন্দু শীল, কে. মনজরুর আলম, উত্তর জেলা যুবদলের সহ-সম্পাদক মুরাদুল আলম, যুবদল নেতা বাবর আলম বাবর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক মোজাম্মেল হোসেন চৌধুরী, জাহিদুল আলম চৌধুরী, যুবদল নেতা আল মারুফ চৌধুরী, সাজ্জাদ হোসেন, প্রিতম সরকার, নাসির উদ্দিন, আলাউদ্দিন, টিংকু মুহুরী।- রাউজান প্রতিনিধি











