রাউজান প্রতিনিধি
কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের উদ্যোগে রাউজানে মোমবাতি প্রতীকের সমর্থনে এক প্রীতি সমাবেশ শনিবার জলিল নগর চত্বরে শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বৃহত্তর সুন্নি জোটের রাউজান সংসদীয় আসনে মোমবাতি প্রতীকের প্রার্থী অধ্যক্ষ ইলিয়াস নূরী। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পীরে ত্বরিকত গোলামুর রহমান আশরাফ শাহ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এম সোলাইমান ফরিদ। প্রীতি সমাবেশ প্রস্তুতি কমিটির সচিব মুহাম্মদ নাজিম উদ্দিন, সদস্য এম সাইফুল ইসলাম নেজামী ও রবিউল হোসাইন সুমন যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন। উদ্বোধক ছিলেন জেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়্যদ মোহাম্মদ জামাল উদ্দিন। বক্তারা অভিযোগ করেন, দেশ পরিবর্তনের স্বপ্ন থেকে সরকার দূরে সরে গেছে এবং কয়েকটি দল মিলে ক্ষমতার ভাগাভাগির রাজনীতিতে জড়িয়েছে- যা জনগণ কখনোই মেনে নেবে না। তারা ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সুন্নিয়তের শাসনের গুরুত্ব তুলে ধরে বলেন, কুরআন-সুন্নাহভিত্তিক শাসন প্রতিষ্ঠা ছাড়া প্রকৃত শান্তি ও অর্থনৈতিক মুক্তি সম্ভব নয়। স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট রাউজান (উত্তর) শাখার সভাপতি উপাধ্যক্ষ শামসুল আলম নঈমী, মুহাম্মদ আলমগীর হোসাইন এবং মুহাম্মদ মোশাররফ হোসেন। আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ হাফেজ আবু জাফর আলকাদেরী, অধ্যক্ষ এস এম আবু মোস্তাক আলকাদেরী, মাও. মাহবুবুর রহমান হাবীবি, মাও.আবুল কাশেম রেজভী, মাও. জিল্লুর রহমান হাবিবী, মাও. ইদ্রিস আনসারী, মু. ইসমাইল, মাও. নেজাম উদ্দিন তৈয়বী, দিদারুল আলম, অহিদুল আলম, মাও. ইকবাল হোসেন আলকাদেরী, মু. জানে আলম, মাও. শওকত হোসাইন রেজভী, মাও. শামসুল আলম হেলালী, মাও. মো. মাহাবু, মাও. মনসুর নেজামী, শফিকুল ইসলাম ফারুকী, সালামত আলী, মু. আমান উল্লাহ আমান, মু. নুরুল হায়দার, মু. আবু রায়হান, মাছুমুর রশিদ, কাজী মাওলানা শওকত, হাসান সওদাগর তৈয়্যবী, এরশাদ খোন্দাকার, কে এম রিমন, আজম কোম্পানী, কে এম আজাদ রানা, তাজুল ইসলাম আসিফ, কাজী মু. কায়েস উদ্দিন, মু. নাঈম উদ্দিন, মু. আসিফ তানভীর, মু. শওকত উদ্দিন প্রমুখ। প্রীতি সমাবেশকে ঘিরে জলিল নগর চত্বরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং পুরো এলাকা নেতাকর্মীদের ¯েøাগানে মুখরিত হয়ে উঠে।










