দেশের জার্সিগায়ে শিরোপা জয়ের স্বপ্নটা ছিলো বহুদিনের। অতীতে বারবার কাছাকাছি এসেও আশাহত হতে হয়েছে। অবশেষে অপেক্ষার প্রহর গুনা শেষ হলো। কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার হয়ে ট্রফি জয়ের স্বাদ পেলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এই সুপারস্টারের স্বপ্নপূরণের দিনে বেশ উচ্ছ¡সিত তার স্ত্রী আন্তোল্লো রোকুজ্জে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে মেসিদের উদযাপনের একটি ছবি আপলোড করে রোকুজ্জে লিখেছেন, ‘আমরা চ্যাম্পিয়ন। এগিয়ে যাও আর্জেন্টিনা। এগিয়ে যাও ভালোবাসা (মেসি), এগিয়ে যাও।’
তিনি আরো লেখেন, ‘তিনি আরও লিখেছেন, ‘এতদিন ধরে যা স্বপ্ন দেখেছ, অবশেষে তা পেয়েছ। তুমি সত্যিই এটির যোগ্য দাবিদার। তোমাকে দেখতে ও একসঙ্গে উদযাপনের তর সইছে না আমার।’










