বাকলিয়া ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন হত্যার সাথে জড়িত খুনীদের দ্রুত গ্রেপ্তার ও কিছু ভুঁইফোড় অনলাইন মিডিয়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, নগর বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেনের নামে মিথ্যা, বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত মিছিলটি বাকলিয়ার মিয়া সওদাগরের পুল থেকে শুরু হয়ে লালদীঘিতে গিয়ে শেষ হয়। মিছিল-পূর্ব ও পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে সাজ্জাদ হোসেন হত্যার সাথে জড়িত খুনীদের গ্রেপ্তার, বিচারের আওতায় আনা এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনকে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় চালানো অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা বলেন, পরিকল্পিতভাবে জননেতা ডা. শাহাদাত হোসেনের রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে একটি মহল ভুঁইফোড় অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। তারা এসব অপপ্রচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা মো. দুলাল, শামীম, জামসেদ, দেলোয়ার, সালাউদ্দিন, ইসমাইল, সবুজ, ওসমান, এসকান্দর, মহরম আলী, জহির কন্ট্রাক্টর, নাহিদুর রহমান হিরা, সাঈদ, শাকিল, ইসমাইল, মাসুদ, সুমন ভুঁইয়া, ইমন, জুনায়েত, আয়মান, আকরাম হোসেন, জহির, নবী, হাকিম প্রমুখ। বিজ্ঞপ্তি











