মীর হেলালের পক্ষে ধানের শীষের গণসংযোগ

2

চট্টগ্রাম-৫ হাটহাজারী-বায়েজিদ আংশিক সংসদীয় আসনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের নেতা-কর্মীরা বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালকে ধানের শীষে ভোট দেওয়ার আবেদন ও রাষ্ট্রে মেরামতে বিএনপির ৩১দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন। ২৯ নভেম্বর বিকালে হাটহাজারীর শিকারপুরের ৩নং ওয়ার্ড, বুডিশ্চর, বায়েজিদের বাংলাবাজার এলাকায় ধানের শীষ প্রতীকে ভোটের পক্ষে গণসংযোগ করেন স্থানীয় সমাজসেবক ও দলীয় নেতৃবৃন্দ। এছাড়াও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বুড়িশ্চর ও শিকারপুর ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়। গণসংযোগকালে উপস্থিত ছিলেন শিকারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন রশীদ, শিকারপুর বিএনপি সভাপতি নূর খান, বুড়িশ্চর বিএনপি সভাপতি মোজাম্মেল হক, বিএনপি নেতা আইয়ুব আলী বাবলু, শেখ মহিউদ্দিন, রফিকুল ইসলাম, মো. ইছা, রাশেদ খান, মো. ফরিদ, সামসুল আলম মেম্বার সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি