উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘মিস্টার চট্টগ্রাম বডিবিল্ডিং প্রতিযোগিতা ২০২৫’। শুক্রবার সকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উদ্বোধন করেন সিএমপির উপ-কমিশনার মোহাম্মদ ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন রেনকন এফসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর শাহরিয়ার রিমন, বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ডা. মো. কামরুজ্জামান, যুগ্ম সম্পাদক খালেদ আবদুল বাবু, সাবেক যুগ্ম সম্পাদক মোনাতষ ঘোষ, সাউদার্ন ইউনিভার্সিটির ভিসি ড. আশরাফুরজামান, মিস্টার চট্টগ্রাম বডিবিল্ডিং কম্পিটিশন ২০২৫’র আয়োজক রনি দাশ প্রমুখ।
প্রতিযোগিতায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে ১৫০ জনের বেশি অ্যাথলেট অংশ নিচ্ছেন। জুনিয়র, সিনিয়র ও মাস্টার্স- তিনটি ক্যাটাগরিতে এ বছরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বডিবিল্ডারদের শারীরিক গঠন, পেশির সুষমতা, উপস্থাপনা ও ফিটনেস অনুযায়ী বিচার করবেন বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের স্বীকৃত বিচারকরা।
প্রধান অতিথি বলেন, শারীরিক ফিটনেস শুধু খেলাধুলা নয়, এটি স্বাস্থ্যসম্মত সমাজ গঠনের পূর্বশর্ত। এই ধরনের প্রতিযোগিতা যুবসমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখে। বিজ্ঞপ্তি











