নগরীর বায়েজিদ থানাধীন বটতলী কুলগাঁওস্থ মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক শ্রেণি সমাপনী, ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক সুপ্রিয় বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষক সৌরভ কুমার ধর, মোহাম্মদ মিনারুল ইসলাম, মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ ইউসুফ রুবেল, মোহাম্মদ শহীদ উদ্দিন, মোহাম্মদ আরিফুর রহমান, রাজিব বড়ুয়া, অনিক দেওয়ানজী, শ্রীমান বড়ুয়া, রুমা আক্তার, শাহাজান রিংকী, মর্জিনা আক্তার, জান্নাতুল ফেরদৌস, জিন্নাত আরা বেগম, আঞ্জুমান আরা মুক্তা, মারজান আক্তার পিয়া, পপি বড়ুয়া, কানিজ ফাতেমা। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলোয়াত পাঠ করেন শিক্ষার্থী নাহিদ হোসেন দিহান, গীতা পাঠ করেন অদ্রি চৌধুরী। দু’দিনব্যাপী ৪০টি ইভেন্টে ১ম, ২য় ও ৩য় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে ও শ্রেণি শিক্ষা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানের কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি











