দেশের খ্যাতিমান ব্রেস্ট সার্জনদের সমন্বয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগ এবং চমাশিহা ক্যান্সার ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টারের উদ্যোগে ২৯ নভেম্বর ৩০ বছরের ঊর্ধ্ব মহিলাদের স্তন ক্যান্সার স্ক্রিনিং ও সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন করা হয়। প্রধান অতিথি ও কী নোট স্পীকার ছিলেন বাংলাদেশ স্কুল অব অনকোপ্লাস্টিক সার্জারী ঢাকা’র চীফ অধ্যাপক ডা. এম. মিজানুর রহমান।
অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. লিয়া আমিন, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডা. শায়লা পারভিন, সাউদার্ন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. নাজমুন নাহার শম্পা। প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জেসমিন বেগম। কর্মশালায় ৩০ বছর ঊর্ধ্বে আগ্রহী সুস্থ মহিলাদের সকাল ৮টা হতে দুপুর ১২টা পর্যন্ত বিনামূল্যে স্তন ক্যান্সার স্ক্রিনিং ও আল্ট্রাসনোগ্রাফী করা হয়। বিজ্ঞপ্তি











