মার্কস অলরাউন্ডার বরিশাল বিভাগের প্রতিযোগিতা

2

দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে ‘মার্কস অলরাউন্ডার’ প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব। বাংলাদেশের প্রতিভাবান শিশু-কিশোরদের খোঁজে ‘দেখাও যত প্রতিভা তোমার’ স্লোগানে অনুষ্ঠিত আয়োজনটি বরাবরের মতো এবারও দারুণ সাড়া ফেলেছে। দেশের অন্যতম বড় এই প্ল্যাটফর্মের প্রতিযোগিতা তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে-আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে। দেশের সব স্কুল-কলেজ (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি) এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। পর্যায়ক্রমে দেশের ১০০টি স্থানে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে। এরই মধ্যে অনেক স্থানে আঞ্চলিক পর্ব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই সপ্তাহে ১৪ ও ১৫ নভেম্বর আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে-বজমোহন বিদ্যালয় (বি এম স্কুল), কালী বাড়ি রোড (বরিশাল), কাউনিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়, কাউনিয়া হাউজিং রোড, (বরিশাল); আছমত আলী খান (এ.কে) ইনস্টিটিউশন, গির্জা মহল্লা, বরিশাল সদর; লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী, লতিফ স্কুল রোড, (পটুয়াখালী)। ইতিমধ্যে চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষীপুর, চাঁদপুর, যশোর, মাগুরা, নোয়াখালী, ফেনী, সিলেট, নাটোর, পাবনা, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী, বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নেত্রকোনা, নওগাঁ, কিশোরগঞ্জ, ভোলা, সীতাকুন্ড, মিরসরাই, সিরাজগঞ্জ, রংপুর, রাজশাহী, খুলনা, দিনাজপুর, নীলফমারি, ময়মনসিংহ, কুষ্টিয়া, ঝিনাইদহ, টাঙ্গাইল ও জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায় প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বিজ্ঞপ্তি