মানুষ পুরোনো ব্যবস্থায় আর ফিরে যেতে চায় না

1

চট্টগ্রাম-১০ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মানুষ পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে এবং তারা আর পুরোনো ব্যবস্থায় ফিরে যেতে চায় না। তিনি মনে করেন, সাধারণ ভোটারদের মধ্যে নতুন রাজনৈতিক ধারার প্রতি আগ্রহ বেড়েছে এবং তারা নিজেদের প্রত্যাশা অনুযায়ী ভবিষ্যৎ গড়ে উঠুক- এমনটাই আশা করছে।
গতকাল শুক্রবার সকালে নগরীর ষোলশহর রেলস্টেশন এলাকায় গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। এসময় সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বিভিন্ন দোকান, বাড়ি ও জনসমাগমস্থলে গিয়ে মানুষের সমস্যাবলী, দৈনন্দিন ভোগান্তি ও উন্নয়ন প্রত্যাশা সম্পর্কে সরাসরি শোনেন।
জামায়াতে ইসলামীর মুরাদপুর সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আলমগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এসএম লুৎফর রহমান এবং পাঁচলাইশ থানা জামায়াতের আমীর মাহবুবুল হাছান রুমী। এ ছাড়াও উপস্থিত ছিলেন ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ তালুকদার, গিয়াস উদ্দীন তালুকদার, নুরুন্নবী সোহাগ, মোহাম্মদ আলী, এলাহী, নুরুল কুদ্দুস তরুসহ স্থানীয় নেতাকর্মীরা।
এসময় নেতৃবৃন্দ আশা ব্যক্ত করেন, গণসংযোগের মাধ্যমে জনগণের প্রত্যাশা আরও স্পষ্টভাবে চিহ্নিত হবে এবং ভবিষ্যৎ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তা গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। বিজ্ঞপ্তি