মাধ্যমিকে কর্মবিরতি স্থগিত, প্রাথমিকে নতুন কর্মসূচি

5

পূর্বদেশ ডেস্ক

তিন দফা দাবি বাস্তবায়নে এবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। একই সঙ্গে উপজেলা ও থানা শিক্ষা অফিস কার্যালয়ের সামনে অবস্থান নেবেন শিক্ষকরা। আজ বুধবার থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করা হবে। গতকাল মঙ্গলবার বিকালে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতারা এই কর্মসূচি ঘোষণা করেন।
অন্যদিকে নবম গ্রেডে বেতন নির্ধারণ, দ্রুত স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠনসহ চার দাবিতে চলমান কর্মবিরতির কর্মসূচি স্থগিত করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আজ ‘বুধবার থেকে’ সাত শতাধিক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি-বাসমাশিসের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুস সালাম গতকাল রাত সাড়ে ৯ টায় বলেন, আমাদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। বুধবার থেকে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। আমরা সরকারকে কিছুদিন সময় দেব। এরমধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করবো। পরীক্ষাটি শেষ করে আমরা পরবর্তী কর্মসূচি নেব। খবর বাংলা ট্রিবিউন/বিডিনিউজ’র

প্রাথমিক শিক্ষকদের দাবি ও কর্মসূচি : লাগাতার কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের পর তিন দফা দাবি বাস্তবায়নে এবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। একইসঙ্গে উপজেলা ও থানা শিক্ষা অফিস কার্যালয়ের সামনে অবস্থান নেবেন শিক্ষকরা। আজ থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করা হবে। গতকাল মঙ্গলবার বিকালে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতারা কর্মসূচি ঘোষণা করেন।
শিক্ষক নেতারা জানান, অর্থমন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির প্রতিশ্রæতি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি বাস্তবায়নে ২২ দিন অতিবাহিত হলেও অদ্যবধি দৃশ্যমান কোনও অগ্রগতি না হওয়ায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহবানে বুধবার থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ বা তালাবদ্ধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ৩ দফা দাবি হল- সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ। ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান। সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।
সরকারি মাধ্যমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত : নবম গ্রেডে বেতন নির্ধারণ, দ্রুত স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠনসহ চার দাবিতে চলমান কর্মবিরতির কর্মসূচি স্থগিত করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল ‘বুধবার থেকে’ সাত শতাধিক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
আন্দোলনরত শিক্ষকদের প্ল্যাটফর্ম সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি-বাসমাশিসের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুস সালাম গতরাত সাড়ে ৯ টায় বলেন, আমাদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। বুধবার থেকে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। আমরা সরকারকে কিছুদিন সময় দেব। এর মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করবো। পরীক্ষাটি শেষ করে আমরা পরবর্তী কর্মসূচি নেব।
শিক্ষক নেতা আব্দুস সালাম বলেন, “আমরা আন্দোলন স্থগিতের ঘোষণা এসএমএস পাঠিয়ে সব জেলা ও আঞ্চলিক কমিটিকে জানিয়েছি।”
গতরাত ১০ টার দিকে বাসমাশিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবে ব্যাহত না হয়-এ বিষয়টি বিবেচনায় নিয়ে বাসমাশিস ঘোষিত কর্মবিরতি সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বার্ষিক পরীক্ষা শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষার অনিশ্চয়তায় শিক্ষার্থী ও অভিভাবকরা যে মানসিক চাপের মধ্যে ছিলেন, তা অনুধাবন করে দায়িত্ববোধের জায়গা থেকে শিক্ষা কার্যক্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।