মাইজভান্ডারী একাডেমির শিশু-কিশোর সমাবেশের প্রচারণা শুরু

1

ত্বরিকা-এ মাইজভান্ডারীয়ার প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারীর (ক.) ১২০তম উরস শরিফ ও জন্মদ্বিশতবার্ষিকী উপলক্ষে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্টের উদ্যোগে ১০দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাইজভান্ডারী একাডেমির ব্যবস্থাপনায় দেড় যুগ পূর্তি শিশু-কিশোর সমাবেশ আগামী ৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় নগরীর নাসিরাবাদ সরকারি (বালক) উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ২ জানুয়ারি উক্ত স্কুলে ক্বিরাত, কবিতা/ছড়া, হামদ/না’ত, মাইজভান্ডারী সংগীত, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, দেশাত্মবোধক গান, উপস্থিত বক্তৃতা, কনটেন্ট রাইটিং, চিত্রাঙ্কন, স্পেলিং বি, ফটোগ্রাফি, আইডিয়া হান্ট, সীমিত চলচ্চিত্র, কুইজ প্রতিযোগিতা ও সুফি অলিম্পিয়াড সহ ১৬টিরও অধিক বিষয়ে দেশের বেসরকারিভাবে সর্ববৃহৎ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৯ জানুয়ারি সমাবেশ অনুষ্ঠানের দিন প্রায় ১০০টির বেশি প্রজেক্ট নিয়ে দেলা ময়না বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ তারিখ আগামী ২৬ ডিসেম্বর। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য চট্টগ্রামের বাংলাদেশ শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি, বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি, আলোকধারা বুকস্ (সাফ আমিন শপিং মল), গণি ষ্টোর (চেরাগি পাহাড় মোড়), গাউসিয়া হক মনজিল (মাইজভান্ডার শরীফ), মাইজভান্ডারী একাডেমি কার্যালয় (ডিউ উদয়ন ভবন, বাস টার্মিনাল সংযোগ সড়ক) ও গাউসিয়া হক ভান্ডারী খানকাহ্ শরিফে নির্ধারিত লিফলেট ও রেজিষ্ট্রেশন ফরম পাওয়া যাচ্ছে। এছাড়াও অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে।
প্রতিযোগিতা উপলক্ষে প্রচার কার্যক্রম চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণের উপজেলাসমূহে একযোগে শুরু হয়েছে। এ উপলক্ষে সভা প্রচার উপ-কমিটির আহবায়ক মো. আশরাফ উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে গত ৮ নভেম্বর নগরীর ২নং গেইটস্থ বেবী সুপার মার্কেটের এস.জেড.এইচ.এম. ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন মো. আশরাফুজ্জামান, ডা. কৈশিক সায়মন শুভ, এইচ.আর মাহাবুব জিকো, অধ্যাপক তাজুল ইসলাম, সাজ্জাদ হোসেন, মো. রুহুল্লাহ, সাহেদ, নুর মোহাম্মদ প্রমুখ। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণীর শিশু-কিশোরদের রেজিষ্ট্রেশন ফরম সংগ্রহ করে ২৬ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। প্রতিযোগিতায় সুফি অলিম্পিয়াডে নগদ প্রাইজমানিসহ প্রতিটি বিষয়ে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে। শুধু প্লে থেকে কেজি শ্রেণীর শিশুরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেই রয়েছে পুরস্কার। বিজ্ঞপ্তি