মহাসড়কে থামিয়ে রাখা মিনিবাসে আগুন

4

পূর্বদেশ ডেস্ক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থামিয়ে রাখা একটি মিনিবাস আগুনে পুড়ে গেছে। গতকাল শনিবার সকাল ৬ টার দিকে শিমরাইল এলাকায় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর আলম। খবর বিডিনিউজের
তিনি বলেন, আগের রাতে ১০ টার দিকে মহাসড়কের উপর নাফ পরিবহনের মিনিবাসটি থামিয়ে রেখে চালক চলে যান। রাতভর বাসটি সেখানেই ছিল। শনিবার সকাল ৬ টার দিকে বাসটিতে আগুন জ্বলতে দেখতে পান স্থানীয়রা।
ওসি শাহীনূর বলের, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। ততক্ষণে বাসের সিটগুলো পুড়ে যায়। তবে অগ্নিকান্ডের ঘটনা পরিকল্পিত নাকি যান্ত্রিক ত্রুটি তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।